কেনো সকল ইউটিউবার সফল হতে পারেনা

 আপনারা জানলে অবাক হবেন কেন সকল ইউটিউবার সফল হতে পারেনা। বর্তমান দিনে এখন সকলে ইউটিউবার হতে চায়। দেখছি প্রত্যেকেই একটি করে youtube চ্যানেল খুলে ইনকাম করার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যে ১০% অর্থাৎ ১০০ টির মধ্যে মাত্র 10 জন সফল হচ্ছে। অর্থাৎ আসল কথা বলতে গেলে বেশিরভাগ ইউটিউবার বিফল হচ্ছে এবং চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে। চ্যানেলে দশটি বা কুড়িটি ভিডিও আপলোড দিয়ে তারপর আর ভিডিও আপলোড দেয় না একদম নিরাশ হয়ে থেমে যায়। একেবারে সে ধৈর্য হারিয়ে ফেলে

কিন্তু আজ আমি যে কথাগুলো বলব আপনাদেরকে সেগুলি যদি মন দিয়ে শুনেন আপনি অবশ্যই ইউটিউবে সফল হবেন। ভিডিও আপলোড দেওয়ার সময় যেমন তেমন করে ভিডিও আপলোড দিলে হবে না। একটি নিয়মমাফিক ভিডিও আপলোড দিতে হবে। আর আপনাকে জানতে হবে কেন ইউটিউব ভিডিও ভাইরাল করে। একটি কথা বোধ হয় আপনাদের জানা নেই ভালো ভিডিও বানানোর দায়িত্ব যেন আপনাদের। সে রকম ভিডিও কে ভাইরাল করার দায়িত্ব কিন্তু ইউটিউবের। আপনি যখন একটি ভিডিও কে ইউটিউবে আপলোড দেন তখন তাকে ভাইরাল করার দায়িত্ব কিন্তু ইউটিউব এর উপর পড়ে। ইউটিউব তখন চেষ্টা করে আপনার ভিডিও কে কিভাবে ভাইরাল করা যায়। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে ভিডিওটা আপনার ঠিকঠাক হয়েছে কিনা। পাবলিক আপনার ভিডিওকে পছন্দ করবে কিনা। পাবলিক যদি আপনার ভিডিও কে পছন্দ না করে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে ভাইরাল করবে না। আপনারা দেখে থাকবেন ইউটিউবে ভিডিওতে একটি লাইক অপশন থাকে। যদি ভিডিও আপলোড দেওয়া মাত্র লাইকের পার্সেন্টেজ বেশি হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। আর যদি আপনার ভিডিওতে কেউ লাইক না করে অর্থাৎ আপনার ভিডিও কেউ পছন্দ করেনি। কেউ দেখতে চায় না আপনার ভিডিও। YouTube এটা বুঝে নেবে আপনার ভিডিও দেখার উপযুক্ত নয় তখন youtube আপনার ভিডিওকে আর ভাইরাল করতে চাইবে না। অর্থাৎ আপনাকে এমন ভাবে ভিডিও বানাতে হবে যাতে করে বেশিরভাগ মানুষ আপনার ভিডিওতে লাইক করে। আপনার ভিডিওতে যত লাইক এ পরিমাণ বাড়বে তত মানুষ আপনার ভিডিওকে সাবস্ক্রাইব করবে অর্থাৎ আপনি সাবস্ক্রাইব পেয়ে যাবেন। Youtube ভিডিওতে যে কমেন্ট অপশন আছে তার একটি বিরাট গুরুত্ব আছে। আমার দু বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি দেখেছি ,যে ভিডিওতে মানুষ যত লাইক এবং কমেন্ট করেছে আমার সেই ভিডিও তত বেশি ভাইরাল হয়েছে। অর্থাৎ কমেন্ট অপশনটা ভিডিও ভাইরাল হতে অনেক সাহায্য করে। আপনার ভিডিওতে মানুষ যত কমেন্ট এবং শেয়ার করবে আপনার ভিডিও তত মানুশের কাছে পৌঁছে যাবে। আর যত পরিমাণ মানুষ দেখবে আপনার ভিডিও আপনার ভিডিওর  ওয়াচ টাইম বেশি হবে। আর ততো তাড়াতাড়ি আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে পারবেন তাহলেই আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া আর যে ৪টি বিষয়ের উপর ভিডিও ভাইরাল হয় সেগুলো হচ্ছে ভিডিও ক্যাটাগরি ,ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ, এবং ভিডিও থামনেল। আপনার ভিডিও আপলোড দেওয়ার পর এই কয়টি বিষয়ের উপর অবশ্যই নজর রাখতে হবে। ভিডিও ট্যাগ অবশ্যই আপনাকে ঠিকঠাক লাগাতে হবে নইলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। লোকে যখন আপনার ভিডিও সার্চ করবে তখন কিন্তু এই ট্যাগই আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছে দেবে। ভিডিও ভাইরাল করা আরেকটি প্রধান বিষয় হচ্ছে ভিডিও থামনেল। ভিডিওতে আপনি যদি ঠিকঠাক থাম্নেল লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও রাংক করবে না। আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে না তাহলে আপনার ভিডিও কোনদিনও ভাইরাল হবে না। ইউটিউবে অধিপত্য বিস্তার করতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনি যদি ইউটিউবে নতুন হন কিম্বা আপনার ভিডিও যদি মানুষ না দেখে তাহলে আমার সঙ্গে থাকুন আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো। আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আরো কথা হবে পরের ভিডিওতে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিও কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও ভাইরাল করার আরেকটি কারণ আছে সে কথাটা বলতে ভুলে গেছি আপনাদেরকে। সেটি হল ভিডিও নতুনত্ব। ইউটিউবে সেকেন্ডে কয়েক হাজার  ভিডিও আপলোড হয়। কিন্তু আপনার ভিডিও যেন নতুন কিছু নিয়ে আসে। ইউটিউবে যত ভিডিও আছে আপনি যদি ঠিক সেরকম ভিডিও বানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ভাইরাল হওয়ার প্রবণতা অনেক কমে যাবে অথচ আপনি যদি এমন কিছু ভিডিও তৈরি করেন যা মানুষ আগে কখনো ইউটিউবে দেখেনি। তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা কারণ বলতে পারেন ভাইরাল হওয়ার ক্ষেত্রে। আর একটা ভাইরাল হওয়ার কারণ আছে সেটা হচ্ছে টাইমিং। আপনি যদি প্রত্যেকদিন কিংবা সপ্তাহে একদিন নির্দিষ্ট টাইম অনুসারে ভিডিও আপলোড করেন। অর্থাৎ প্রত্যেকদিন বিকেলে কিংবা সন্ধ্যেবেলায় কিংবা সকালবেলায়। একই টাইমে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও রাঙ্কিং অনেক বেরে যাবে। আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে আপনি যদি ভিডিও বানান এবং ইউটিউবে আপলোড দেন তাহলে ১০০% বলতে পারি। আপনার ভিডিও ভাইরাল হবেই হবে কেউ আটকাতে পারবে না। হয়ে যাবেন ইউটিউবের সেলিব্রেটি। আপনি মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা এক লাখ ইনকাম করতে পারবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Sikwa nahin kisi se Lyrics in bangla